Sunday, November 1, 2015

ট্যাব বিক্রি কমছেই

টানা চার প্রান্তিক, অর্থাৎ গত এক বছর ধরে ট্যাবলেট কম্পিউটার বিক্রির হার কমছে। বাজার গবেষণা প্রতিষ্ঠান আইডিসির সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয়, এ বছরের তৃতীয় প্রান্তিক, অর্থাৎ জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত এই তিন মাসে ট্যাব বিক্রির পরিমাণ ১২ দশমিক ছয় শতাংশ পর্যন্ত কমেছে।

বর্তমানে ট্যাবের বাজারে শীর্ষে আছে অ্যাপল। আইপ্যাডের দখলে আছে বাজারের ২০ শতাংশ। বাজারের পরের অবস্থানে রয়েছে স্যামসাং, লেনোভো, আসুস ও হুয়াই।

আইডিসির বাজার গবেষকেরা বলছেন, আগের মতো ট্যাব ব্যবহারকারীরা এখন ঘন ঘন যন্ত্র পরিবর্তন করেন না। এ ছাড়াও কিছু ব্যবহারকারী বড় মাপের স্মার্টফোন, ফ্যাবলেট ও হালকা-পাতলা পিসি ব্যবহার করছেন। ডেটাকেবল যুক্ত কিবোর্ড ব্যবহার করার সুবিধাযুক্ত যন্ত্রও পছন্দ করেন অনেকে।

বাজার গবেষক কায়ান রিথ বলেন, আমরা দেখেছি ট্যাব ব্যবহারকারীরা চার বছরের বেশি সময় পর্যন্ত একটি ট্যাব ব্যবহার করেন। আমরা মনে করি, পিসির দুনিয়ায় স্লেট বা ট্যাবের একটি জায়গা এখনো আছে। তবে স্মার্টফোনের ব্যবহার বাড়তে থাকায় ট্যাবের বিক্রি কমছে।

No comments:

Post a Comment